যশোরে ট্রাক চাপায় ঠিকাদার নিহত

 
যশোরে ট্রাক চাপায় হাসান আলী নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
 
মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী যশোরের মণিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নিছার আলীর ছেলে।
 
যশোর কোতোয়ালি ওসি আজমল হুদা জানান, হাসান আলী ব্যবসায়িক কাজের জন্য রাজারহাট বাজারে যান। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
ইত্তেফাক/জামান