বারুণী স্নান উত্সব

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নান উত্সব। নিজেকে পাপমুক্ত করা, প্রয়াত বাবা-মা আত্মীয়-স্বজনদের জন্য মঙ্গল কামনা ও পুণ্যের লক্ষ্যে মধুকৃষ্ণের ত্রয়োদশ তিথিতে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকার করতোয়া নদীর উত্তরমুখী সে াতে এই বারুণী স্নান হয়। প্রতিবছরের মতো এবারও উপজেলা প্রশাসন ও স্থানীয় গঙ্গা মন্দির কমিটি তিন দিনব্যাপী বারুণী স্নান উত্সব ও সাত দিনব্যাপী মেলার আয়োজন করেছে। উত্সবে পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে               —ইত্তেফাক