লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দত্তকে শেষ বিদায়কালে গার্ড অব অনার প্রদান

বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দত্ত গত সোমবার রাত ৩ টায়  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বার অধিবাসী মৃত হরেন্দ্র‘র পুত্র।

বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র দত্ত কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এক ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন তিনি।

মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচির উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। পারিবারিক শ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়।

ইত্তেফাক/নূহু