খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিন এশিয়া ও আফগানিস্তান ডেস্কের পরিচালক ওয়েন জেনকিনস। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক ঘন্টার এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকও উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর কোনো পক্ষ সাংবাদিকদের সাথে কথা বলেননি।

সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু