কাফরুলে সৈনিক লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 
রাজধানীর কাফরুলের সৈনিক লীগ নেতা রুবেল হত্যা মামলার প্রধান আসামি শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে মিরপুর টেকনিক্যাল মোড় থেকে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গ্রেফতার করে। পূর্ব শত্রুতার জেরে কাফরুল থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রুবেল ২০১৫ সালের ১০ আগস্ট রাতে পূর্ব কাজীপাড়ায় সন্ত্রাসীদের হাতে খুন হন। 
 
পিবিআই জানায়, গ্রেফতারকৃত শাহিন মিরপুর, কাফরুল, পল্লবী এলাকার গার্মেন্টস ঝুট ব্যবসা সিন্ডিকেটের মূল হোতা। মিরপুর বিআরটিএ এর দালাল চক্রের নিয়ন্ত্রণও তার হাতেই। তিনি বিআরটিএ’র স্পিড গভর্নর সিল কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। তার বৈধ কাজের আড়ালে উক্ত সিন্ডিকেটের আন্ডারগ্রাউন্ডের হোতা হিসেবে আদায়কৃত চাঁদার টাকা বিলি বণ্টন করে থাকেন। গ্রেফতারকৃত শাহিনের পিতা নাম মো. শফি। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে। ঢাকায় কাফরুলের সেনপাড়া পর্বতার ৭ নম্বর রোডে তার বাসা।
 
ইত্তেফাক/কেকে