সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ১২জন, কলারোয়া থানা পাঁচজন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা ছয়জন, শ্যামনগর থানা ১২জন, আশাশুনি থানা পাঁচ, দেবহাটা থানায় দুই ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান