খুলনায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

 
খুলনায় ট্রেনে কাটা পড়ে আলী হাসান (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
 
বুধবার বেলা ১১টার দিকে ফুলতলা উপজেলার আফিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হাসান ফুলতলা উপজেলার আটরা শামসুল উলুম কওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আলী হাসান মাদ্রাসা থেকে বাড়ি মাতমডাঙ্গা গ্রামে যাওয়ার পথে খুলনাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
 
ইত্তেফাক/জামান