সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটককৃত জামায়াত নেতা আতোয়ার রহমানকে ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
একদল মহিলা বুধবার বিকেলে পুলিশের উপর হামলা চালিয়ে এই আতোয়ারকে ছিনিয়ে নেয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কাওছার হোসেন ও মো. আলহাজ উপজেলার বাখুঁয়া গ্রামে গিয়ে আতোয়ার রহমানকে তার বাড়ি থেকে আটক করেন। তারা তাকে নিয়ে পাশের রাস্তায় বের হলে গ্রামের ৫০/৬০ জন মহিলা দ্রুত সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় আতোয়ার পালিয়ে যায়। আতোয়ার রহমানের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় পাঁচ/ছয়টি নাশকতার মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি আসেন। গোপন সূত্রের খবর পেয়ে তাকে আটক করতে যায় পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, বাখুঁয়া গ্রামবাসীকে বুধবার রাতের মধ্যে আতোয়ার রহমানকে থানা পুলিশের হাতে তুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় গ্রামবাসীর বিরুদ্ধে আসামি ছিনতাই মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি।
ইত্তেফাক/জামান