কালীগঞ্জে মাদক ব্যবসায়ী বাচ্চু গ্রেফতার

 
গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ।
 
বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত বাচ্চু কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে।
 
থানা সূত্রে জানা গেছে, সব ধরণের মাদক দ্রব্য পাইকারি এবং খুচরা বিক্রেতা বাচ্চু। দেশের বিভিন্ন মাদকের চক্রের সঙ্গেও রয়েছে তার সখ্যতা। দীর্ঘদিন যাবত সে আত্মগোপনে ছিল। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে অভিযান চালায়। অভিযানে তাকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের সামনে থেকে ইয়াবা বিক্রি অবস্থায় আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাঈদ নামের এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। পুলিশ বাচ্চুর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করেন। পরে ওই এসআই বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাচ্চু ও সাঈদের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/জামান