মাত্র ২৫ বছর বয়সে অনাকাংখিতভাবে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ইংল্যান্ডের উঠতি তারকা জাফর আনসারি। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইংল্যান্ড দলের হয়ে অভিষেক হওয়ার মাত্র ছয় মাস পর বিস্ময়কর ভাবে বুধবার অবসর ঘোষণা করেন সারের এই অলরাউন্ডার।
মাত্র আট বছর বয়স থেকে ইংলিশ কাউন্টি দল সারের যুক্ত থাকা আনসারি এখন আইন পেশায় ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনা করছেন।
জাফর আনসারির বরাত দিয়ে সারে কাউন্টি ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ‘প্রায় দুই দশক যাবত খেলাটির সঙ্গে জড়িত থেকে এবং একজন পেশাদার ক্রিকেটার হিসেবে সাত বছর কাটানোর পর আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘এমন সিদ্ধান্ত নেয়াটা ছিল খুবই কঠিন এবং হাল্কাভাবে আমি এ সিদ্ধান্ত নেইনি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি..বিদায়।’
আনসারি জানান, আমাকে এখন অন্য একটি পেশা খুঁজে নিতে হবে। সেটা হতে পারে আইন পেশা। তার জন্য আমি ইতোমধ্যেই প্রক্রিয়াগত কাজ শুরু করে দিয়েছি।
সারের হয়ে ২০১৪ সালে এবং এক বছর পর ইংল্যান্ডের হয়ে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয়েছিল আনসারির। ওল্ডট্রাফোর্ডে ২০১৫ সালের শেষ দিকে একটি ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে আঘাত পাওয়ায় তার টেস্ট অভিষেকে বিলম্ব ঘটছিল। গত বছর অক্টোবরে বাংলাদেশ সফরে আনসারির টেস্ট অভিষেক ঘটে। ক্রিকেটের সঙ্গে নিজের পড়াশুনাও চালিয়ে গেছেন তরুণ এ অলরাউন্ডার। আনসারি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও সামজবিজ্ঞানে পড়াশুনা করেছেন।ইউনিভার্সিটি অব লন্ডনের রয়াল হ্যালাওয়ে থেকে তিনি ইতিহাসে স্নাতোকত্তোর সম্পন্ন করেন। বিবিস স্পোর্টস।
ইত্তেফাক/রেজা