ব্যানার-ফেস্টুনে সচেতনতা মূলক বার্তা বহন করে রাজধানীতে পালিত হলো বিশ্ব মেনিনজাইটিস দিবস।
মঙ্গলবার সকালে শিশু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী হাসপাতাল পর্যন্ত সড়কের উভয় দিক প্রদক্ষিণ করে র্যালিটি। সানোফি পরিচালক সৈয়দ এ বি তাহ্মিদ এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মনজুর হোসেনের নেতৃত্বে র্যালিতে শিশু চিকিৎসক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালি থেকে ব্যাক্টেরিয়াজনিত এই সংক্রামক রোগটি যেকোনো বয়সের শিশুদের হতে পারে জানিয়ে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আগাম টিকা দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সানোফি বাংলাদেশ লিমিটেড এবং ঢাকা শিশু হাসপাতালের আয়োজনে র্যালিতে ফেস্টুনের মাধ্যমে রোগটি বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেয়া হয়। রোগটির ভয়াবহতা তুলে ধরে জানানো হয়, মেনেন্জাইটিস রোগে প্রতি বছর প্রায় এক মিলিয়ন শিশু আক্রান্ত হয় আর ২৪ ঘণ্টাতেই এ রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।