চট্টগ্রাম অফিস
কালো ধোঁয়া ছড়িয়ে পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রাম সিএসএস (বিডি) কর্পোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশবান্ধব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে ৩ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
গত সোমবার পরিবেশ অধিদফতরের পরিচালক এই আদেশ দিয়েছেন। তার দেওয়া আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশবান্ধব বর্জ্য শোধনাগার স্থাপন করা না হলে, ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।
পরিবেশ অধিদফতর সূত্র জানায়, নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় লোহার রড গলিয়ে স্টিল বিলেট তৈরিকারী এই প্রতিষ্ঠানকে ইটিপি স্থাপনের জন্য এর আগেও চার দফা নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে কয়েকবার জরিমানাও করা হয়েছিল; কিন্তু তারা এখনো ইটিপি স্থাপন করতে পারে নি। সবশেষ পরিদর্শনের পর সোমবার প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের শুনানিতে ডাকা হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানার টাকা প্রদানের পাশাপাশি ইটিপি স্থাপনের জন্য ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।