বরিশালের আগৈলঝাড়ায় নিজের বাল্য বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী নিলীমার বাবা ও জোর করে বিয়ে দেয়ার জন্য ঠিক করা পাত্রকে জেল-জরিমানার দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বাল্য বিয়েতে স্কুল ছাত্রী রাজি না হওয়ায় তাকে বাধ্য করতে কাকী ও কাকাদের বিরুদ্ধে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় স্কুল ছাত্রীর থানায় লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেননি ওসি মো. মনিরুল ইসলাম।
স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে তার বাবা নিপুল কর ও পাত্র অমর সরকারকে গতকাল বুধবার এসআই মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ছিদ্দিকুর রহমান জানান, আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন ছাত্রীর বাবা নিপুল করকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাত্র অমর সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। জরিমানার অর্থ প্রদান করে বাবা নিপুল কর মুক্তি পায়।
ইত্তেফাক/নূহু