মিরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালন

সরকারি কোষাগার হতে বেতনভাতা ও পেনশন সুবিধা প্রাপ্তির দাবিতে মিরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ঘন্টা কলম বিরতি কর্মসূচী পালন করা হয়েছে।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে পৌরসভার আয় দিয়ে তাদের বেতন নিয়মিত হয় না। এমনকি তাদের ১০ মাসের বেতন বকেয়া রয়েছে। যা কবে তাদের হাতে তুলে দেওয়া হবে তার নিশ্চয়তা নেই। আন্দোলনকারীরা বকেয়া বেতনও পাওয়ার দাবি করেন এ সময়।

বুধবার সকাল এগারোটা থেকে বেলা ১২টা পর্যন্ত পৌর ভবনের প্রধান ফটকে এ কর্মসূচী পালন করা হয়। আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী এনামুল হক। এছাড়াও আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ সময়ে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ জমির উদ্দিন, প্যানেল মেয়র-৩ মিনারা খাতুন, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, নাসির উদ্দিন টোকন, আশরাফুল গণি সান্টু, আতিয়ার প্রামানিক, আব্দুস সালাম বিশ্বাস ও লাকী খাতুন।

কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল হকের সার্বিক পরিচালনায় এ সময়ে বক্তব্য রাখেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনারুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারা, সদস্য মহাদেব চন্দ্র, সাইদুল হক, আশরাফুল হোসেন, বিল্লাল হোসেন, হায়দার আলী, খাইরুল ইসলাম, মকলেছুর রহমান, সামছুল হক, শহিদ, নাছরিন, ছহরাপ, মোহন, সেলিম প্রমুখ।

ইত্তেফাক/নূহু