পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নতুন বাইপাস সড়কের ভাটিখাইনে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম রহিম উদ্দিন(৩৭)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি(তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী।