কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ হেলাল উদ্দিন ও আবদুর রশিদ নামে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী ঘোলপাশা ইউনিয়নের বাবুচি আদর্শ গ্রাম থেকে থানা পুলিশ তাদের আটক করে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী বাবুচি আদর্শ গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশ ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে হেলাল উদ্দিন ও মৃত বাহার মিয়ার ছেলে আবদুর রশিদকে ৫০ কেজি গাঁজাসহ আটক করে।
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল বেলা সাড়ে ১১টায় জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে