ফকিরহাটের বেতাগা এলাকায় পান বরজের ছাউনির তারে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে হাসমত আলী ফকির(৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে বেতাগা ইউপির মাসকাটা গ্রামের ইনতাজ আলী ফকিরের ছেলে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রহমান জানান, “ঝুলন্ত অবস্থায় পান বরজ থেকে লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে”। তবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করায় স্থানীয়দের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/সাব্বির