ল্যাপটপে চলছে রাবতা সিনেমার একটি গান। গানটির সঙ্গে ডান্স করছিলেন আবেদনময়ী নায়িকা দীপিকা পাড়ুকোন। আর সেই গান বসে দেখছেন সুশান্ত ও কৃতি। হঠাৎ সুশান্তের চোখ চেপে ধরলেন কৃতি। কিছুতেই গানের দৃশ্যের দীপিকাকে দেখতে দেবেন না তিনি। এনিয়ে শুরু হয় নায়ক নায়িকার মধ্যে খুনসুটি। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করা হয়েছে রাবতা অফিসিয়ালের পক্ষ থেকে। ভিডিওটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
#ShivAndSaira look totally mesmerized with something that they are watching! Can you guess what it could be?@itsSSR @kritisanon pic.twitter.com/psaSznQoVX
— Raabta (@RaabtaOfficial) April 26, 2017
অন্যদিকে গানের দৃশ্যে দেখা যাচ্ছে দীপিকাকে দারুণ গ্লামারাস রুপে। মাত্র চোদ্দ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একটা অন্ধকার মঞ্চ। জ্বলে উঠছে আলো। মুখ আলোকিত হচ্ছে দীপিকার। একসময় দীপিকাকে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। কালো পোশাক পরে রয়েছেন তিনি। তবে, এত অল্প সময়ের ভিডিও হলেও একাধিক ফ্রেমে দেখানো হয়েছে দীপিকাকে।
হোমি আদজানিয়া ও টি-সিরিজ প্রযোজিত এবং দিনেশ ভাইজান পরিচালিত রাবতা সিনেমাটি আগামি ৯ জুন মুক্তি পাবে।
ইত্তেফাক/রেজা