তুর্কি উপকূলে রুশ গোয়েন্দা জাহাজের সঙ্গে পণ্যবাহী জাহাজের সংঘর্ষ

তুরস্ক উপকূলে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের পরে রাশিয়ার গোয়েন্দা জাহাজের সংঘর্ষ হয়েছে। তুরস্কর উপকূল নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করা গেছে।
 
এর আগে রাশিয়া নিশ্চিত করেছে কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌবহরের অংশ লিমান জাহাজটি সংঘর্ষের কবলে পড়েছে। জাহাজের ক্রুরা এটিকে ভাসিয়ে রাখতে কাজ করছে বলে বিবৃতিতে বলা হয়। দুই জাহাজের সংঘর্ষের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ঘটনার সময় দুর্ঘটনাস্থলে কুয়াশা ছিল বলে জানা গেছে। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, এটি টোগোর পতাকাবাহী পশুবহনকারী জাহাজের সংঘর্ষ হয়েছে।
 
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুর্ঘটনার পরে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে ফোন করে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহর বসফরাস প্রণালী দিয়ে চলাচল করে ভূমধ্যসাগরে নিয়োজিত করার জন্য, বিশেষ করে সিরিয়ায়।
 
পোল্যান্ডের দান্সকে নির্মিত লিম্যান জাহাজটি ১৯৭০ সালে সাগরে অবতরণ করে এবং ১৯৭৪ সালে তৎকালীন রুশ কৃষ্ণ সাগর নৌবহরে যোগ দেয়। সম্প্রতি রাশিয়ায় সংযুক্ত ক্রিমিয়া থেকে যাত্রা শুরু করে ২০১৪ সাল থেকে এবং এটি নিয়মিত সিরীয় বন্দর তারতাসে গমন করেছে। ১৯৯৯ সালে লিম্যানকে ভূমধ্যসাগরে যুগোস্লাভিয়ার বিরুদ্ধে ন্যাটোর অভিযান পর্যবেক্ষণের জন্য নিয়োজিত করা হয়েছিল। তখন বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে পরিণত হয়েছিল লিম্যান। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির