ত্রিশালে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

 
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
 
জানাযায়, বৃহস্পতিবার গাজীপুর পুলিশ লাইন থেকে প্রাইভেটকার যোগে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সাইনবোর্ড নামক স্থানে ময়মনসিংহগামী একটি ট্রাক পিছন দিক থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী গাজীপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আক্তারজ্জামান নিহত হন। নিহত কনস্টেবল ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে।
 
ত্রিশাল থানা ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/জামান