পদ্মায় নিখোঁজ সহোদর দুই ভাইয়ের লাশ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

ঝড়ো বাতাসে গোয়ালন্দে পদ্মায় নৌকা ডুবে দুই সহোদর ভাই নিখোঁজ হওয়ার দুদিন পর মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো বাবলু সরদার(৩০) ও জীবন সরদার(১৫)। তারা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামের হাতেম আলী সরদারের ছেলে। এর আগে রবিবার বিকালে হঠাত্ ঝড়ের কবলে পড়ে নৌকা পদ্মায় ডুবে গেলে তারা নিখোঁহ হয়। দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার দুই ভাইয়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।