ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত

 
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (২৭) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঠাকুরগাঁও কচুবাড়ি বোর্ড অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল সালান্দর ইউনিয়নের সিংপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে বলে জানা যায়।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক্টর চালক মঞ্জুরুল ইসলাম তার ট্রাক্টরটি নিয়ে কচুবাড়ি বোর্ড অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার একটি মোড়ে তার ট্রাক্টরটি টার্নিং নিলে সেটি উল্টে যায় এবং মঞ্জুরুল ট্রাক্টরটির নিচে চাপা পড়ে। এলাকার লোকজন দুর্ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
 

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।