শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে অস্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা করেছেন তার মা সেলিমা বেগম। সোমবার বিকালে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো তিন-চারজনকে আসামি করে মামলাটি করা হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার স্কুল ছুটি থাকায় নানাবাড়ি বেড়াতে গিয়ে শনিবার রাতে টয়লেটে যাওয়ার পথে সে অপহরণ হয়।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, স্কুলছাত্রী অপহরণের অভিযোগে থানায় লখিত এজাহারের প্রেক্ষিতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।