বগুড়া নন্দীগ্রাম থানা পুলিশ পৃথক দুই মামলায় দুই বছর ও তিন মাসের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই ইনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২৮) ও ভাটগ্রাম ইউনিয়নে কাথম গ্রামের আব্দুল গফ্ফারের স্ত্রী রেহেনা বেগম (৩২)।
নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান