ওসমানী বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেটের চালান শুক্রবার দুপুরে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বেলা পৌণে ১টায় ঢাকা থেকে আসা বিজি-৬০১ ফ্লাইট থেকে ওই চালান চালান আটক করা হয়। অবৈধভাবে সিগারেটের চালানটি সিলেটে আনা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ। তিনি বলেন, এই চালানের সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
 
সূত্র জানিয়েছে, আটক সিগারেটের চালানটি আবুধাবি থেকে ঢাকা হয়ে সিলেটে এসেছে। এই চালানের সাথে জড়িত সন্দেহে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সন্দেহভাজন দুজনকে আটক করেছে এপিবিএন। তবে নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।