জাল টাকা ব্যবসার মূল হোতা গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে এক জাল টাকা ব্যবসায়ীকে সোমবার বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাবান আলী।

শিবগঞ্জ থানার এসআই আব্দস সালাম জানান, মামলার আসামি সাবান দীর্ঘদিন পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বাজারে একটি রুটির দোকান থেকে আমার নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাবান দীর্ঘদিন যাবত্ জাল টাকাসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত।