র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
শুক্রবার বেলা ১২টায় জেলার সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকা হতে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সৈয়দপুর পুরাত বাবুপাড়া মহল্লার মৃত কাইয়ুমের ছেলে ইকবাল আলম (৩০)।
এ ঘটনায় বিকাল ৩টায় এক প্রেস বিফ্রিং এ ঘটনার কথা জানান র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম। তিনি বলেন, 'রংপুর বিভাগের আট জেলার মধ্যে এটি এ পর্যন্ত সর্বোচ্চ ইয়াবা ট্যাবলেটের চালান ধরা হলো।'
ইত্তেফাক/জামান