সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
সোমবার সন্ধ্যায় সোনাতলায় ২২পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ফিরোজ হোসেন নান্নু।
থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, ফিরোজ হোসেন নান্নু উপজেলার হাঁসরাজ গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিখালী খাদ্য গুদামের পাশের রাস্তা থেকে ওই ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।