পরিচালককে খুনের চেষ্টায় অভিনেত্রীর জেল

৩ বছরের জন্য জেলে যেতে হল মডেল ও অভিনেত্রী প্রীতি জৈনকে। বলিউড পরিচালক মধুর ভাণ্ডারকরকে খুনের চেষ্টার অভিযোগে প্রীতি জৈনকে দোষী সাব্যাস্ত করেছিল মুম্বই আদালত। শুক্রবার সাজা ঘোষণা করা হয়।
 
জানাযায়, ২০০৪ সালে মধুর ভাণ্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন প্রিতী। তার অভিযোগ ছিল, সিনেমায় নায়িকা করবেন বলে প্রীতির সঙ্গে ১৯৯৯ সাল থেকে সহবাস করে আসছিলেন মধুর।
 
২০০৪ সালের মধ্যে নানা আছিলায় মধুর তাঁকে মোট ১৬ বার ধর্ষণ করেছিলেন বলেও পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন প্রীতি। পরে এই সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে বিবাদ গড়ায়। শীর্ষ আদালত মধুরকে বেকসুর খালাস করে দেয়।
 
এরপরই ২০০৫ সালে গ্রেফতার হন প্রীতি। সুপারি কিলার দিয়ে তিনি মধুরকে খুনের ষড়যন্ত্র করেছিলেন বলে পুলিশে অভিযোগ দায়ের হয়। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা