তজুমদ্দিনে মাছের পোনাসহ অবৈধ জাল জব্দ

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

মঙ্গলবার সকালে তজুমদ্দিনের মেঘনায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি, কারেন্ট জালসহ মাছের পোনা জব্দ করেছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং মাছ এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হযরত আলী বলেন, মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মির্জাকালু সংলগ্ন নদী থেকে পাঁচটি অবৈধ বেহুন্দি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় প্রায় ৫শ কেজি বিভিন্ন জাতের মাছের পোনাও জব্দ করা হয়।