মান্দায় চলন্ত ফ্যানের পাখার আঘাতে সাংবাদিক আহত

নওগাঁর মান্দায় চলন্ত ফ্যানের পাখার আঘাতে দৈনিক রাজশাহী পত্রিকার সংবাদদাতা ছায়েদ রায়হান মৃধা (৪২) মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ছায়েদ একই গ্রামের মৃত তাছের আলী মৃধার ছেলে, মান্দা সদর ইউনিয়নের ১নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও মান্দা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ঘর পরিস্কারের সময় ফুল স্পিডে চলা ফ্যানের সঙ্গে মাথায় আঘাত লাগে। এতে মাথা কেটে ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে পড়ে।

মারাত্মক আহতাবস্থায় ছায়েদকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এসময় তাকে হাসপাতালে দেখতে যান মান্দা উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র দাস, মান্দা সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমূখ।

ইত্তেফাক/নূহু