ধর্ষণ মামলায় ‘গালিয়া’ খ্যাত গায়ক অঙ্কিতের শেষরক্ষা

 
হিন্দি গান বা সিনেমা যারা দেখেন, তারা ভালমতো চিনেন এই সঙ্গীত শিল্পীকে। নাম অঙ্কিত তিয়ারী। আশিকি টু’র সুন রাহা হ্যাঁয়, এক ভিলেনের গালিয়া কিংবা রয়ের তু হায় কি নাহি গানে মিষ্টি কণ্ঠ দিয়েছেন অঙ্কিত। এবার আসি আলোচনায়।
 
অঙ্কিতের সাবেক গার্লফ্রেন্ড ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে। সেই অভিযোগে জেলেও যেতে হয়েছিল তাকে। সেই মামলা থেকে অবশেষে রেহাই পেলেন বলিউডের এ গায়ক। গত বৃহস্পতিবার তাকে এই মামলা থেকে রেহাই দিল মুম্বাইয়ের নগর ও দায়রা আদালত।
 
২০১৪-এ ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন অঙ্কিত। তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। পরে জামিনে মুক্ত হলেও মামলার নিষ্পত্তি হয়নি। বৃহস্পতিবার সেই মামলারই রায় দিয়েছে আদালত। অঙ্কিতের আইনজীবী রিজওয়ান মার্চেন্ট বলেছেন, অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ করলেও তা প্রমাণ করতে পারেননি তার সাবেক প্রেমিকা।
 
অভিযোগপত্রে তার গার্লফ্রেন্ড দাবি করেছিলেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১২-র অক্টোবর থেকে ২০১৩-র ডিসেম্বরের মধ্যে একাধিকবার ধর্ষণ করেন অঙ্কিত। কিন্তু পরে বিয়ের প্রতিশ্রুতি পালন করেননি। ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর