কোমড় বেঁধে মাঠে নেমেছেন ধামরাইয়ের আওয়ামী লীগ নেতারা

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও সুদৃঢ় করার জন্য দল গুছাতে কোমড় বেঁধে মাঠে নেমেছে ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। চলছে সভা সমাবেশ ও গণসংযোগ। দলের স্বার্থে তারা একসাথে কাজ করছেন এবং একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। 
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাউখন্ডে আয়োজিত যৌথ কর্মী সভায় স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা এমএ মালেক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপি ভেঙে গেছে। বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না।’ তিনি নেতা-কর্মীদেরকে জনগণের কাছে যেতে অনুরোধ জানান। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা এমএ মালেক। বিশেষ অতিথি ছিলেন- সিআইপি মুক্তিযোদ্ধা আহমদ আল জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট. মোহাম্মদ আলী, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মনোয়ার হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল গণি, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
 
 
ইত্তেফাক/কেকে