ভক্তদের পছন্দের গান নিয়ে লাইভে মিনার

 
বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার রহমান। বৈশাখী টেলিভিশনের মিউজিক্যাল শো ‘মিউজিক ট্রেন’ এ এবারের অতিথি তিনি, জানাবেন নানা অজানা কথা, খালি গলায় শোনাবেন গান। পাশাপাশি থাকবে দর্শকদের পছন্দের মিউজিক ভিডিও।
 
প্লে-লিস্টের মিউজিক ভিডিওর তালিকা থেকে দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন ও এসএমএস এর মাধ্যমে অনুরোধ জানাতে পারেন, কথা বলতে পারেন অতিথির সাথে।
 
এছাড়াও নতুন গান, নতুন অ্যালবাম সম্পর্কে থাকবে নানা খোঁজখবর। পারিহার উপস্থাপনায় ও এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ২৯ এপ্রিল, শনিবার রাত ৮টায়।
 
ইত্তেফাক/আনিসুর