জাবি ছাত্রলীগের ২১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
 
এর আগে গত বছর ২৭ ডিসেম্বর মো. জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। অবশেষে চার মাস পর এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 
 
এ কমিটিতে সহসভাপতি পদে ৪৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন রাখা হয়েছে। 
 
পূর্নাঙ্গ কমিটির বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, এ সংগঠনে যারা ত্যাগী তাদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। তারপরও ভবিষ্যতে যদি কেউ বিতর্কিত কোন ঘটনার সাথে সংযুক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।
 
 
ইত্তেফাক/ইউবি