রাজধানীতে চলন্ত বাসে হিযবুত তাহরীরের প্রচার, বাধা দেয়ায় ছাত্রলীগ নেতাকে মারধর

 
রাজধানীর এলিফ্যান্ট রোডে চলন্ত বাসে হিযবুত তাহরীরের প্রচারে বাধা দেয়ায় বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার কবিরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
IMG0
 
জানা গেছে, মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী সিটি বাস সাইন্সল্যাব পৌঁছালে তিনজন যাত্রী উঠে নিজেদের ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে হিযবুত তাহরীরের প্রচার চালাতে থাকে। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে উল্টোপাল্টা তথ্য প্রচার করে এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়। তাদের এসব কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় ধারাভাষ্যকার ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ সহ সভাপতি আনোয়ার কবিরের উপর হামলা চালায় তারা। এ সময় গাড়িতে যাত্রীবেশে বসে থাকা আরো ছয়/সাতজনও ওই যুবককে মারতে উদ্দ্যত হয়। পরে গাড়ি কাটাবন মোড়ে পৌঁছালে তারা নেমে যায়।
 
বাসের যাত্রী আমিনুল ইসলাম শামীম এ খবর নিশ্চিত করেছেন। এ বিষয়ে আজ দুপুরে নিউমার্কেট থানায় একটি জিডি করেছেন আনোয়ার কবির।