বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কার্যালয় খুলে দেয়ার এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে মার্কসবাদী অনুসারীরা।
শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সহ-সভাপতি জুনায়েদ হাসান। লিখিত বক্তব্যে জানান, ছাত্র ফ্রন্ট (বাসদ) বহিরাগত ১২জন সন্ত্রাসী নিয়ে কার্যালয় দখল করতে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদেরে মোট ৩৫জন নেতাকর্মী আহত হয়। আহতদের অনেকে এখনও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে। ছাত্র ফ্রন্টের (বাসদ) হামলার পর পরই পুলিশ তাদের লাঠিচার্জ করে কার্যালয় থেকে বের করে দিয়ে সিলগালা করে দেয়।
অভিযোগের বিষয়ে ছাত্র ফ্রন্ট (বাসদ) বাকৃবি শাখার সভাপতি সৌরভ দাস বলেন, 'বহিরাগত কেউ ছিলনা। ময়মনসিংহ বিভাগের সম্মেলন উপলক্ষে নেতাকর্মীরা ক্যাম্পাসে এসে তাদের হামলার শিকার হয়েছে।'
এবিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেনের বলেন, প্রগতিশীল দুটি দলের কাছ থেকে এরকম কখনই কাম্য নয়। তদন্ত কমিটি গঠনের চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান