নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের ঝিনাইদহ সদর থানার নেতা আব্দুল আলীমকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে ঝিনাইদহের হাটগোপালপুর কবরস্থান এলাকা থেকে আটক করে তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার একটি সন্ত্রাসী-জঙ্গি মামলায় গ্রেফতার দেখানো হয়।
সূত্র জানায়, শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করে। বিচারক আবদুল হালিম গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
র্যাব-৬ এর সহকারী পরিচালক এএসপি গোলাম মোর্শেদ গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে এ সংক্রান্ত এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয় করেন। তিনি বলেন, 'আব্দুল আলীম সাতক্ষিরা জেলার পাটকেলঘাটা থানার অভয়তলা গ্রামের আজিজুলের ছেলে।'
ইত্তেফাক/জামান