'শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় দক্ষ হতে হবে'

 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, 'প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।'
 
শনিবার জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুরের জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট. মুহাম্মদ বাকী বিল্লাহ, ডা. সাজেদা ই জান্নাত তনু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়াসহ অভিভাবক ও সুধীজনরা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 
ইত্তেফাক/জামান