চট্টগ্রামের সাতকানিয়ায় ৫০হাজার টাকার জাল নোট জব্দসহ মোহাম্মদ রাজীব (৩২) নামে এক জালনোট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শানিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা শিশুতল এলাকায় তাকে আটক করা হয়।
জানা যায়, সাতকানিয়ার থানার উপ পরিদর্শক প্রিয়লাল ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৫০হাজার টাকার জাল নোটসহ রাজীবকে আটক করেছে। তিনি লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান এলাকার মৃত আসহাব উদ্দিনের ছেলে।
সাতকানিয়ার থানার উপ পরিদর্শক প্রিয়লাল ঘোষ আটকের কথা ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান