টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা মহাসড়কের পূর্ব থানা সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মমিনুর রহমান নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার রাত ৭টার দিকে এই ঘটনা ঘটে। মমিনুর রহমানের বাড়ি নাটোর জেলায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, শনিবার ৯৮ ব্রিগেড বঙ্গবন্ধু সেনানিবাসে সাপ্লাইকোরের গাড়ি চালক হিসেবে কর্মরত মমিনুর রহমান ডিউটি শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেনানিবাসের সিএমএইচে রাখা হয়েছে।