মোহাম্মদ নাসিমের নেতৃত্বে হাওরের দুর্গতদের ত্রাণ বিতরণে যাচ্ছে ১৪ দল

আওয়ামী লীগ প্রেমিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের একটি টিম হাওরের দুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাচ্ছে। আগামী ৩ ও ৪ মে সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে ক্ষমতাসীন এ জোটের নেতারা। শনিবার ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদ নাসিম। 
 
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় হাওর অঞ্চলের সাতটি জেলায় বোরো ফসল তলিয়ে গেছে পানিতে। এর সঙ্গে মাছ, সবজি, হাঁস মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ব্যাপক।