ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

ভয়াল ২৯ এপ্রিল স্মরণে গতকাল শনিবার ভোলা সদর রোডে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সেখানে সকলেরই একটি দাবি ছিল জরুরি ভিত্তিতে ভোলা জেলার ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ সংস্কার করা হোক।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কোস্ট ট্রাস্ট ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ শাজাহান, হোসনেয়ারা বেগম চিনু, মিজানুর রহমান, রাশিদা বেগম ও অ্যাডভোকেট হালিমা পারভিন ডেইজী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’ নামের ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে। লণ্ডভণ্ড করে দেয় ভোলাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার পুরো উপকূল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সরকারি হিসাবে উপকূলে সেদিন এক লাখ ৩৮ হাজার ২৪২ জন মানুষ নিহত এবং প্রায় এক কোটি মানুষ আশ্রয়হীন হয়। ২০ লাখ গবাদিপাশু মারা যায়। ক্ষতি হয়েছিল ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ।

ইত্তেফাক/নূহু