বগুড়ার ধুনট উপজেলার জোড়শিমুল বাজার এলাকা থেকে মোজাফ্ফর রহমান (৬৫) নামে এক কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
অপহৃত মোজাফ্ফর রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের বড়িয়া গ্রামের মৃত বুজরত আলীর ছেলে। রবিবার দুপুরের দিকে অপহৃত কৃষকের স্ত্রী ফুলেরা বেগম বাদী হয়ে ধুনট থানায় অভিযোগ করেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফ্ফর রহমান শনিবার বিকেলের দিকে কৃষিপণ্য বেচাকেনার জন্য বাড়ির অদূরে জোড়শিমুল বাজারে আসেন। বাজারের কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে বাইসাইকেলযোগে নিজ বাড়ির দিকে রওনা হন মোজাফ্ফর রহমান। এ সময় বাইসাইকেলটি রাস্তার পাশে ফেলে রেখে মোজাফ্ফর রহমানকে অপহরণ করে দুর্বৃত্তরা।
ধুনট থানার এক ওসি (তদন্ত) বলেন, 'সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।'
ইত্তেফাক/জামান