র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি দল শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণপুরের চকবাজারে অভিযান চালিয়ে আবু বাকের (৩৫))কে হাতেনাতে আটক করে।
পরে তার ঘর তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।
ইত্তেফাক/সাব্বির