বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। আগের তুলনায় পতেঙ্গা বিচে এখন দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে। সমুদ্রের ঢেউ সুন্দরভাবে উপভোগ করার জন্য তৈরি হয়েছে বসবার বেঞ্চ, সারি সারি সাজানো ফুলের বাগান, রংবেরঙের আলো দিয়ে সাজানো হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হতে না হতেই সমুদ্র ঘেঁষে খাবার দোকান স্থাপনের হিড়িক পড়েছে। যার ফলে দর্শনার্থীদের সমুদ্র উপভোগ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এসব দোকানের জন্য সমুদ্রসৈকতের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে, পতেঙ্গা সৈকত ঘেঁষে দোকান স্থাপনা অন্যত্র সরিয়ে সমুদ্রের সৌন্দর্য ফিরিয়ে আনুন।
আলতাফ হোসেন হূদয় খান
পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড, অক্সিজেন, চট্টগ্রাম