বলিউডে ডান্স সুপারস্টার হিসেবে শাহিদ কাপুরের যোগ্যতা কতখানি তা হয়তো নতুন করে বলার দরকার নেই। তবে এই বিশেষ গুন যেন লুকিয়ে আছে শাহিদের পরের প্রজন্মের মাঝে। সেটাই দেখা গেল নতুন ভাইরাল হওয়া ভিডিওতে।
নতুন ডান্স পার্টনার পেয়ে গেলেন শাহিদ কাপুর। সেই নৃত্যসঙ্গিনীকে নিয়ে তিনি বেজায় খুশি। এতটাই আপ্লুত যে ‘ওয়ার্ল্ড ড্যান্স ডে’তে সেই ড্যান্স পার্টনারের সঙ্গেই পায়ে পা মেলালেন শাহিদ।
এখানেই শেষ নয়। নায়ক নিজেই সেই নাচের ভিডিওটি তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ারও করেছেন। কিন্তু কে সেই ড্যান্স পার্টনার যাকে নিয়ে নায়ক এতটাই খুশি! সে আর কেউ নয়। ওই ডান্স পার্টনারটি হল শাহিদের ছোট্ট মেয়ে মিশা।
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মেয়ের সঙ্গে নাচের একটি ভিডিও পোস্ট করেছেন শাহিদ। আর সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে, এই ছোট্ট বয়সেই মিশা তার বাবার সঙ্গে বেশ তালে তাল মিলিয়ে নাচ করেছেন। এমনকি একটা সময় তারই ড্যান্স স্টেপ অনুকরণ করতে দেখা গিয়েছে।
ভিডিও পোস্টের নীচে শাহিদ লিখেছেন, এমজে ড্যান্স তোমার রক্তে।
#worlddanceday #havefeetwilldance #mj dance is in your blood.
A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on Apr 29, 2017 at 1:50am PDT
ইত্তেফাক/আনিসুর