সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচ (১৯৯৩) এর শিক্ষার্থীদের (২০তম) পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিসাব বিজ্ঞান বিভাগের মিলনায়তনে দিন ব্যাপী আয়োজনে ছিল নানা কর্মসূচী।
আলোচনা সভা, ছোটদের চিত্রাঙ্কন, র্যাফেল ড্র, যাদু প্রদর্শণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলাসী ভোজ সহ নানা আনন্দ আয়োজনে মুখরিত ছিল সোমবার। পরিবার পরিজন নিয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশন (১৩ তম ব্যাচ) এর সভাপতি খান এসোসিয়েটস এর সিইও এআরখান রানা।
আরও উপস্থিত ছিলেন প্রফেসর শিবলী রুবাইতুল ইসলাম, প্রফেসর আবুল হাসেম, প্রফেসর হারুণ অর রশিদ, প্রফেসর আব্দুল হাকিম, প্রফেসর মমতাজ উদ্দিন, প্রফেসর স্বপন কুমার বালা, প্রফেসর মাহফুজুল হক, এ্যাসোসিয়েশননের সাধারণ সম্পাদক রমজান হোসেন চৌধুরী প্রমূখ। এসোসিয়শনের সভাপতি এ আর খান রানা বলেন, আমরা এদেশের প্রতিটি মানুষের কাছে ঋণী। তাই যতটুকু সম্ভব মানুষের কল্যাণে আমাদের কাজ করা উচিত এবং আমরা চেষ্টা করছি।
ইত্তেফাক/সাব্বির