মুক্তির পরেই বাহুবলী টু’র রেকর্ড, এখন পর্যন্ত বক্স অফিসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। মুক্তির তিন দিনে আগের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি রূপি। ভারতের ৬ হাজার ৫০০ পর্দায় মুক্তি দেয়ার মাধ্যমে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ প্রথম রেকর্ড গড়ে।
প্রথম দিনে এর আয় ছিল ১২১ কোটি। শুধু হিন্দি ভার্সনের আয়ই প্রথম দিন হয় প্রায় ৪০ কোটি রুপি। হিন্দি ভার্সনটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশন।
মুক্তির প্রথমদিনই ছবিটির আয় ১শ কোটি। এযাবতকালে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সিনেমা মুক্তির প্রথমদিন একশ কোটি আয়ের কাছাকাছি যেতে পারেনি কোনো চলচ্চিত্র।
গত শুক্রবার এসএস রাজমৌলির পরিচালনায় নির্মিত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ মুক্তি পেয়েছে। আর মুক্তির সঙ্গে সঙ্গে আগেকার সব রেকর্ড ভেঙে প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে ফেলেছে ‘বাহুবলী টু'।
উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’র দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ‘কাটাপ্পা কেন বাহুবলিকে খুন করেন’ এই প্রশ্নে উত্তর খুঁজতে দর্শকরা ভিড় করছেন হলে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজ’সহ অনেকে। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর