বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও মহাসচিব পুনঃনির্বাচিত

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি পদে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি এবং হাডসন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান মহাসচিব পদে পুনঃনির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২১ মেয়াদের জন্য তাদেরকে পুনঃনির্বাচিত করা হয়। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদিরকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, গ্লে­াব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদকে সহ-সভাপতি ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের উপ- ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হালিমুজ্জামানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এর পাশাপাশি কার্যনির্বাহী কমিটির আরো ১৬ সদস্য নির্বাচন করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি